শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিনিয়োগ আকর্ষণে সরকারের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে বিডায় দিনব্যাপী লার্নিং সেশন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

৬ জানুয়ারি , ২০২৬

বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আরও কার্যকরভাবে আকর্ষণের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর উদ্যোগে, “FDI & Investment Promotion Competencies” শীর্ষক দিনব্যাপী এক লার্নিং সেশন আয়োজন হয়।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিডার মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত লার্নিং সেশনে বিডা, বেজা, বেপজা, পিপিপিএ, মিডা, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ প্রস্তাবের ওপর কেস স্টাডি উপস্থাপন, সম্ভাব্য সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধান প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিডার হেড অব বিজনেস নাহিয়ান রহমান রোচি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে কার্যকরভাবে উপস্থাপনের কৌশল ও দিকনির্দেশনা তুলে ধরেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগ আকর্ষণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সমন্বিত ও ফলপ্রসূ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দ্রুত ও কার্যকরভাবে দেশকে উপস্থাপন করা অত্যন্ত জরুরি।

তিনি জানান, বিডা বেজা, মিডা, পিপিপিএ কর্মকর্তাদের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগীতায় আগামী ২৬ জানুয়ারি একটি চীনা ভাষা কোর্স চালু করা হবে, যাতে দেশীয় কর্মকর্তারা চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আরও সহজে ও কার্যকরভাবে যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে অন্যান্য আইপিএর কর্মকর্তাদেরও এই কোর্সে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

লার্নিং সেশনে আরও বক্তব্য দেন লাইটক্যাসল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102