শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সোনালী লাইফের ২০২৬ সালের ব্যবসায়িক পরিকল্পনা নির্ধারণে নির্বাহীদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নির্বাহীদের ২০২৬ সালের প্রথম মাসিক সভা বছরের শুরুতেই সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) রাজধানীর সোনালী লাইফের প্রধান কার্যালয়ের নিজস্ব সভা কক্ষে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। নতুন বছরের সূচনালগ্নে অনুষ্ঠিত এ সভায় কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ব্যবসায়িক লক্ষ্য, উন্নত গ্রাহকসেবা নিশ্চিতকরণ এবং সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সোনালী লাইফের পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক জনাব মোস্তফা কামরুস সোবহান, জনাব ফৌজিয়া কামরুন তানিয়া এবং জনাব শেখ মোহাম্মদ ড্যানিয়েল। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব মোঃ রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “২০২৬ সালকে সোনালী লাইফের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে গড়ে তুলতে হলে পরিকল্পিত ব্যবসায়িক কৌশল, স্বচ্ছতা ও গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মোঃ আব্দুল হান্নান এফসিএ, চিফ অপারেটিং অফিসার (সিওও) জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ, চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) জনাব হাসিব রেজা এবং কোম্পানি সেক্রেটারি মোঃ আব্দুর রব এফসিএস। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম মহিউদ্দিন ফারুকী, শেখ মোঃ বদিউজ্জামান রিপন, জনাব মোঃ আবদুল্লাহিল কাফী, জনাব মোঃ গোলাম মোস্তফা, জনাব সৈয়দ মোঃ আজিম, জনাব মোঃ তামজিদুল আলম ও জনাব মোঃ আনোয়ার হোসেন।
সহকারী ব্যবস্থাপনা পরিচালক পর্যায়ে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম কিবরিয়া, জনাব মোঃ আশরাফুল ইসলাম, জনাব সত্যজিৎ দাশ গুপ্ত, জনাব অনুপম দাস, জনাব আরফিন বাদল রনি, মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, জনাব আবু শাহাদাত দুলাল এবং জনাব এমদাদুল হক সাহিল। পাশাপাশি কোম্পানির এজিএম পর্যায়ের কর্মকর্তাদের মধ্যেও উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুল আলম, জনাব মোঃ ফজলুল হক, জনাব মোঃ মিজানুর রহমান, জনাব রমজান আলী, জনাব মোঃ মনিরুজ্জামান খান, জনাব হাক্কানী খন্দকার, জনাব শামসুল আরেফিন হক ভুঁইয়া, জনাব মোহাম্মদ মহিউদ্দীন, জনাব মোঃ হাসানুর রহমান, জনাব শাহাদাত মজুমদার ও জনাব মোঃ মিজানুল করিম।
সভায় বক্তারা ২০২৬ সালের জন্য সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা তুলে ধরেন। বিশেষভাবে নতুন পলিসি উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, দাবি নিষ্পত্তির গতি বৃদ্ধি, মাঠপর্যায়ে বিক্রয় কার্যক্রম জোরদার এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থা ও ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, সভায় নতুন বছরে সোনালী লাইফের সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ, বাজার প্রতিযোগিতায় অবস্থান সুদৃঢ় করা এবং নীতিধারকদের আস্থা আরও দৃঢ় করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বছরের শুরুতেই অনুষ্ঠিত এ সভাকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২০২৬ সালের সফল যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102