সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইউনিয়ন ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে প্রভাবিত করেছে এমন ঘটনা ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভবঘুরের ছদ্মবেশে নৃশংস পাঁচ খুন সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ‘সাইকো সম্রাট’ তিতাসে বহিষ্কার করে আমাকে থামানো যাবে না…… এ কে এম শামীম ওসমান প্রান্তিক মানুষের জন্য দায়িত্বশীল এআই জরুরি — উপদেষ্টা শারমীন এস মুরশিদ আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে AI পলিসি খুব জরুরি –উপদেষ্টা শারমীন এস মুরশিদ রানীশংকৈলে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অপরাধে জরিমানা ঢাকা মহানগরীর প্রতিটি বাসায় পৌঁছুবে যাবে গণভোটের লিফলেট গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে   —উপদেষ্ট সৈয়দা রিজওয়ানা হাসান

আপিল গ্রহণের প্রথম দিনে নির্বাচন কমিশনে ৪২টি আবেদন জমা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৫ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের আজ শুরু হয়েছে। আপিল গ্রহণের প্রথম দিনে নির্বাচন কমিশনে ৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে জমা পড়েছে ৪১টি আপিল এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে জমা পড়েছে একটি আপিল। যে সকল আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা হয়েছে সেগুলো হলো : ১৬ লালমনিরহাট-১ (১টি), ১৯ রংপুর-১ (১টি), ২২ রংপুর-৪ (১টি), ৩৮ বগুড়া-৩ (১টি), ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ (১টি), ৫৬ রাজশাহী-৫ (১টি), ৫৮ নাটোর-১ (১টি), ৮৯ যশোর-৫ (১টি), ৯৩ নড়াইল-১ (১টি), ৯৫ বাগেরহাট-১ (১টি), ১০৪ খুলনা-৬ (১টি), ১১৩ পটুয়াখালী-৩ (১টি), ১৩০ টাঙ্গাইল-১ (১টি), ১৬২ কিশোরগঞ্জ-১ (১টি), ১৬৫ কিশোরগঞ্জ-৪ (১টি), ১৭৩ মুন্সিগঞ্জ-৩ (১টি), ১৭৬ ঢাকা-৩ (২টি), ১৮২ ঢাকা-৯ (১টি), ১৯১ ঢাকা-১৮ (১টি), ১৯৪ গাজীপুর-১ (১টি), ১৯৫ গাজীপুর-২ (১টি), ১৯৬ গাজীপুর-৩ (১টি), ১৯৮ গাজীপুর-৫ (২টি), ১৯৯ নরসিংদী-১ (১টি), ২০২ নরসিংদী-৪ (১টি), ২০৭ নারায়ণগঞ্জ-৪ (১টি), ২১৪ ফরিদপুর-৪ (১টি), ২১৬ গোপালগঞ্জ-২ (১টি), ২১৯ মাদারীপুর-২ (১টি), ২২১ শরীয়তপুর-১ (৩টি), ২২৩ শরীয়তপুর-৩ (১টি), ২৪৯ কুমিল্লা-১ (১টি), ২৫৭ কুমিল্লা-৯ (১টি), ২৬১ চাঁদপুর-২ (১টি), ২৬৫ ফেনী-১ (১টি), ২৮৮ চট্টগ্রাম-১১ (১টি) এবং ২৯৫ কক্সবাজার-২ (১টি)।
২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশনে আপিল দায়ের কার্যক্রম চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ১৫:৫৬ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102