সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাতক্ষীরা সফর আগামীকাল

এম হোসাইন আহমদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

এম হোসাইন আহমদ, বিশেষ প্রতিবেদক :
জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামীকাল সাতক্ষীরা জেলা সফরে যাচ্ছেন। এই সফরের অংশ হিসেবে কেন্দ্রীয় নেতারা উপজেলা ও থানা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান এবং নতুন কমিটি ঘোষণাসহ গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন আগামীকাল ০২ জানুয়ারি ২০২৬, শুক্রবার রাত ১১টায় ঢাকা থেকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা দেবেন। সফরকালে তাঁর সঙ্গে সফর সঙ্গী হিসেবে থাকবেন সংস্থার নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাফরুল্লাহ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মহসিন উদ্দিন।
জানা গেছে, সফরের প্রথম দিন শনিবার (৩ জানুয়ারি) সাতক্ষীরা জেলা সদর থেকে কালিগঞ্জ উপজেলায় গমন করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেখানে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে সকাল ৮টা ০০ মিনিটে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা দিবেন এবং সেখানে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে “সাংবাদিকদের প্রাণের সংগঠন” জাতীয় সাংবাদিক সংস্থার কয়েকটি থানা কমিটি ঘোষণা করা হবে। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন ধরনের সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করবেন কেন্দ্রীয় নেতারা।

এ সফরের মাধ্যমে উপজেলা ও থানা পর্যায়ের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, নৈতিক সাংবাদিকতা চর্চা, সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

সফরসূচি অনুযায়ী, আগামী ৪ ও ৫ জানুয়ারি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলায় অবস্থান করবেন। এ সময় তাঁরা জেলার বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সাংগঠনিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে। এই ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে জেলা পর্যায়ে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রম আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
জাতীয় সাংবাদিক সংস্থার দায়িত্বশীল নেতৃবৃন্দ মনে করছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সরাসরি উপস্থিতি তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা এবং সংগঠনের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে।
এদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই সফরকে ঘিরে জাতীয় সাংবাদিক সংস্থার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সফরসূচি সফল করতে স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকরা আন্তরিকভাবে কাজ করছেন বলে জানা গেছে।

সফর শেষে আগামী ৬ জানুয়ারি ২০২৬ তারিখে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102