সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সীমান্তে ৫৯ বিজিবি’র বিরামহীন সাফল্য নেশাজাতীয় ট্যাবলেট এবং সিরাপ জব্দ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০১ জানুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বসে নেই। দেশের যুব সমাজকে রক্ষায় তাদের থামাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ০১ জানুয়ারি ২০২৬ তারিখ ভোররাত ০৩:০০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে তেলকুপি বিওপি’র ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/১-এস হতে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা নামক গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হলে ঘটনাস্থল হতে টহলদল একটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত মালিকবিহীন ২৮৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN) এবং ফেন্সিডিল এর বিকল্প ২৪ বোতল নেশাজাতীয় choco+ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের বিষয়ে ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102