রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

হাদি হত্যার ঘটনায় ভারতে আটক ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫

শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপি জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সীমান্ত পার হতে সহায়তা করায় ভারতের মেঘালয় পুলিশ তাদের আটক করেছে। হাদিকে হত্যার পরিকল্পনা এতটাই নিপুণ ছিল যে, পুলিশ আসামিদের চিহ্নিত করার আগেই মূল অভিযুক্তরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গা ঢাকা দিতে সক্ষম হয়।

পুলিশ আরও জানায়, প্রধান আসামি ফয়সাল ও আলমগীর অত্যন্ত চতুরতার সাথে দেশত্যাগ করেছে, তারা সিএনজি ও প্রাইভেটকার বদলে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছায়, সেখানে ফিলিপ ও সঞ্জয় নামে দুই ব্যক্তির মাধ্যমে তারা অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করে, এরপর পুত্তি ও তার স্বামী নামে দুই ভারতীয় নাগরিক তাদের আশ্রয় ও পরিবহনের ব্যবস্থা করে দেয়, ইনফরমাল চ্যানেলের মাধ্যমে তথ্যের আদান-প্রদান হলে মেঘালয় পুলিশ পুত্তি ও তার স্বামীকে আটক করে।

‘হাদির হত্যাকারী দেশ ছেড়ে পালিয়েছে’, স্বীকার করল পুলিশ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান, খুনিরা হালুয়াঘাট সীমান্তে পৌঁছানোর আগে থেকেই সেখানে ফিলিপ এবং সঞ্জয় তাদের জন্য অপেক্ষা করছিল। সীমান্ত পার হওয়ার পর পুত্তি তাদের ট্যাক্সি ড্রাইভার সামির কাছে হস্তান্তর করেন, যে তাদের মেঘালয়ের পুরা নামক একটি শহরে পৌঁছে দেয়, এই পুরো প্রক্রিয়াটি ছিল একটি পরিকল্পিত চেইন, যাতে কোনোভাবেই খুনিদের ধরা না যায়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন হাদি, ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় এখন পর্যন্ত দেশে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, পুলিশ জানিয়েছে, আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102