বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার James Goldman সাক্ষাৎ করেন থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব – সিনিয়র সচিব রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির নিকট জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর করেন ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম-এর নিয়োগকে ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে ঢাকার নতুন ডিসি ফরিদা খানম: স্বচ্ছতা, সাহসিকতা ও দ্রুত জনসেবার অঙ্গীকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবের সামনে পথসভা ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সকল বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক পত্রে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে।

পত্রে বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০ অনুযায়ী বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত ১৯ ডিসেম্বর শহিদ শরিফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দরে গ্রহণ করার সময় তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া বিনা অনুমতিতে বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন করে ছবি ধারণ করে।

এ ধরনের উড্ডয়ন বিমান চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে। বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সর্বসাধারণকে ড্রোন উড্ডয়ন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102