বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার James Goldman সাক্ষাৎ করেন থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব – সিনিয়র সচিব রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির নিকট জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর করেন ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম-এর নিয়োগকে ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে ঢাকার নতুন ডিসি ফরিদা খানম: স্বচ্ছতা, সাহসিকতা ও দ্রুত জনসেবার অঙ্গীকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবের সামনে পথসভা ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

শিশুদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২১ ডিসেম্বর, ২০২৫

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সাংবাদিকরা সমাজের বিবেক উল্লেখ করে বলেন, সাংবাদিকদের শিশুবান্ধব হতে হবে। শিশুদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আজকের শিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অংশ নেবে।

তিনি আজ (রবিবার) সাতক্ষীরা মুজাফফর গার্ডেনে চার দিনব্যাপী ‘জাতি গঠনে শিশুবান্ধব সাংবাদিকতা’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।

সিনিয়র সচিব বলেন, শিশুদের শিক্ষা, সুরক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত হলে টেকসই জাতি গঠন সম্ভব হবে। পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধযোগ্য। শিশু মৃত্যু প্রতিরোধে প্রচার-প্রচারণার মাধ্যমে সচেতনতামূলক প্রতিবেদন তৈরি করতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে শিশু বিষয়ক প্রতিবেদন আরো মানসম্মত হবে বলে আশা করেন তিনি।

সমাজভিত্তিক সমন্বিত শিশুযত কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্প পরিচালক মো: আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উপসচিব মোছাম্মৎ হাসিনা আক্তার, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সাংবাদিক শরীফুল্লাহ কাওসার সুমন, মোঃ বাবুল সরকার ও মোঃ মুশফিক বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মসূচি সমন্বয়কারী জাহিদুল হক খান।

চার দিনব্যাপী প্রশিক্ষণে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার ২০জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102