বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার James Goldman সাক্ষাৎ করেন থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব – সিনিয়র সচিব রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির নিকট জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর করেন ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম-এর নিয়োগকে ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে ঢাকার নতুন ডিসি ফরিদা খানম: স্বচ্ছতা, সাহসিকতা ও দ্রুত জনসেবার অঙ্গীকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবের সামনে পথসভা ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ২১ ডিসেম্বর ২০২৫, শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মাদ শফিকুল ইসলাম।

মনোনয়নপত্র সংগ্রহ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নির্বাচন কার্যক্রমের প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতির পক্ষে জনসমর্থন গড়ে তোলার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে যাচ্ছে। নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি ইসমাঈল সিরাজীর মতো একজন যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থী মনোনীত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ ওমর ফারুক, নির্বাচন সমন্বয়কারী আলহাজ্ব আমান উল্লাহ্, যুগ্ম সমন্বয়কারী মুহাম্মাদ জোবায়ের হোসাইনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসনে একটি ইতিবাচক ও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে। তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি পৌঁছে দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102