বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার James Goldman সাক্ষাৎ করেন থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব – সিনিয়র সচিব রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির নিকট জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর করেন ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম-এর নিয়োগকে ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে ঢাকার নতুন ডিসি ফরিদা খানম: স্বচ্ছতা, সাহসিকতা ও দ্রুত জনসেবার অঙ্গীকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবের সামনে পথসভা ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

শহীদ শরীফ ওসমান হাদীর শাহাদ‌তের হৃদয়‌বিদারক ঘটনায যখন সমগ্র জা‌তি শোকাহত —–শিক্ষা উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২০ ডিসেম্বর, ২০২৫

শহীদ শরীফ ওসমান হাদীর শাহাদ‌তের হৃদয়‌বিদারক ঘটনায যখন সমগ্র জা‌তি শোকাহত, তখন এই ঘটনার অপসু‌যোগ নিয়ে কিছু সংখ‌্যক উগ্র, অ‌বি‌বেচক গোষ্ঠী দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে অরাজকতা ও‌ নৈরাজ‌্য সৃ‌ষ্টির অপ‌চেষ্টায় লিপ্ত র‌য়েছে।

এই গোষ্ঠী বাংলা‌দে‌শের দীর্ঘ‌দি‌নের এক‌টি সাংস্কৃ‌তিক প্রতিষ্ঠান ‘ছায়ানটে’র ভবন আক্রমণ ক‌রে‌ছে, তা‌তে অ‌গ্নিসং‌যোগ ক‌রে‌ছে এবং এই প্রতিষ্ঠা‌নের অ‌নেক সংগীত ও শিক্ষা উপকরণ ধ্বংস ক‌রেছে। ‘ছায়ান‌টে’র প‌রিচালনায় ঐ ভ‌ব‌নে ‘নালন্দা’ না‌মে যে বিদ‌্যাণলয়ের কার্যক্রম প‌রিচা‌লিত হয, এই আক্রম‌ণে সে‌টিও ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই স‌ঙ্গে আমি সাংস্কৃ‌তিক সংগঠন ‘উদীচী’র কার্যা‌লয়ে আক্রমণ ও অ‌গ্নিসং‌যো‌গেরও নিন্দা জানাই।

বাংলা‌দে‌শের দু‌টি সংবাদপ‌ত্র ‘প্রথম আলো’ ও ‘দ‌্যা ‌ডেইলি স্টার’ -এর কার্যাল‌য়ে সংঘ‌টিত আক্রমণ এবং এদে‌শের প্রবীণ ও সাহসী সাংবা‌দিক জনাব নুরুল কবীর‌কে অপদস্থ করার হীন কর্মকান্ডে আমি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ কর‌ছি।
স্বার্থা‌ন্বেষী মহ‌লের এই ধর‌নের কার্যকলাপ জুলাই আন্দোল‌নের চেতনা‌কে কা‌লিমা‌লিপ্ত করার অপপ্রয়াসই শুধু নয়, এর ফ‌লে বাংলা‌দেশ বি‌রোধী ফ‌্যা‌সিস্ট অপশ‌ক্তির ষড়যন্ত্র সফল হওয়ার আশংকাও দেখা দি‌তে পা‌রে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102