শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বাংলাদেশের অভ্যন্তরীণ কোন বিষয়ে ভারত হস্তক্ষেপ করবে না

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল ও পরিবর্তনশীল পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। তবে প্রতিবেশী এই দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় নয়াদিল্লি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট জানিয়েছে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মুখপাত্র এক বিবৃতিতে জানান, ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একমত যে বর্তমান পরিস্থিতি অত্যন্ত ‘পরিবর্তনশীল ও জটিল’।

বাংলাদেশিদের ভিসা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাচাই করবে ভারত
বিবৃতিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশের বর্তমান অবস্থা বোঝার জন্য একটি পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন। কোনো দেশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার সৃষ্টি হয়, যা সম্প্রতি তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে।”

বিবৃতিতে ভারত সরকারের অবস্থান পরিষ্কার করে বলা হয়, ভারত বাংলাদেশের চলমান প্রতিটি ঘটনাপ্রবাহের প্রতি সতর্ক নজর রাখছে। তবে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে দেশটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি কোনো হস্তক্ষেপ করবে না। মূলত শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটেই ভারতের এই অবস্থান সামনে এল।

বাংলাদেশের বিক্ষোভকারীদের একটি বড় অংশ দীর্ঘ দিন ধরে নয়াদিল্লির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছে। তাদের অভিযোগ, ভারত সরকার দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত সরকারের সদস্যদের আশ্রয় দিয়ে আসছে। বিশেষ করে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ভারতীয় যোগসূত্রের অভিযোগ তুলে শাহবাগে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের পক্ষ থেকে রাজনৈতিক হস্তক্ষেপ না করার এই আশ্বাস দেওয়া হলো।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সম্পর্ক এগিয়ে নিতেই ভারত এমন সাবধানী অবস্থান গ্রহণ করে

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102