বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার James Goldman সাক্ষাৎ করেন থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব – সিনিয়র সচিব রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির নিকট জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর করেন ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম-এর নিয়োগকে ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে ঢাকার নতুন ডিসি ফরিদা খানম: স্বচ্ছতা, সাহসিকতা ও দ্রুত জনসেবার অঙ্গীকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবের সামনে পথসভা ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না —-স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যদি প্রতিযোগিতামূলক সহাবস্থানে অবস্থান করে, তাহলে সেটি দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিকরা। আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন এবং জনগণকে সঠিক তথ্য দিয়ে উদ্বুদ্ধ করেন, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করল ঢাকা
তিনি আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে অনুরোধ জানাতে চাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সুস্থতার জন্য সবাই দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

কৃষি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চলতি মৌসুমে আলু চাষে অনেক কৃষক লোকসানের মুখে পড়েছেন। তারপরও তারা আবার আলু রোপণে এগিয়ে এসেছেন। সরকার তাদের জন্য প্রণোদনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। আলুতে লোকসান হলেও এ বছর ধান উৎপাদনে ভালো ফলন হয়েছে।

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা সিরাজদিখান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কুসুমপুর উচ্চ বিদ্যালয় ও কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102