বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার James Goldman সাক্ষাৎ করেন থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব – সিনিয়র সচিব রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির নিকট জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর করেন ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম-এর নিয়োগকে ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে ঢাকার নতুন ডিসি ফরিদা খানম: স্বচ্ছতা, সাহসিকতা ও দ্রুত জনসেবার অঙ্গীকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবের সামনে পথসভা ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

একাত্তরের মুক্তিযুদ্ধর সঙ্গে চব্বিশের গণআন্দোলন এর কোনো তুলনা চলে না —–মির্জা আব্বাস

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

একাত্তরের মুক্তিযুদ্ধ এ‌র সঙ্গে চব্বিশের গণ আন্দোলন এর কোনো তুলনা চলে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি একটি দলের উদ্দেশ্যে বলেছেন, এই দলটি ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করেনি। তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনো চায় না।

তিনি আরও বলেন, গোলাম আজমসহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির সূর্য সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমকে এসব কথা বলেন মির্জা আব্বাস একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তর এবং চব্বিশ যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত। একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনাও নাই।

তিনি আরও বলেন, বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি দল, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102