বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এক বছর সশ্রম কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার James Goldman সাক্ষাৎ করেন থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব – সিনিয়র সচিব রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির নিকট জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর করেন ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম-এর নিয়োগকে ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে ঢাকার নতুন ডিসি ফরিদা খানম: স্বচ্ছতা, সাহসিকতা ও দ্রুত জনসেবার অঙ্গীকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবের সামনে পথসভা ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক

এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে যারা একাত্তরে স্বাধীনতার বিরোধী ছিল, —–মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

স্বাধীনতাবিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাধীনতাবিরোধীদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান দলের মহাসচিব, পুষ্পস্তবক অর্পণ করা হয় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম জিয়াউর রহমানের সমাধিতে। ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে মুক্তিযুদ্ধে জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন মির্জা ফখরুল।

তিনি বলেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরোধী ছিল, তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। এসময় বিএনপি মহাসচিব জানান, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102