সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও সীমান্ত ব্যাংক এর মধ্যে ক্রেডিট শিল্ড বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত ঈদের ছুটিতেও খোলা থাকবে কিছু ব্যাংক, লেনদেন যত ঘণ্টা আগামী অর্থবছর সরকারের ঋণ গ্রহণ ৩ লাখ কোটি টাকা ছাড়াতে পারে গাজায় ইসরাইলি হামলায় ৯ পুলিশসহ নিহত ১৩ সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর —— আখতার হোসেন ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সরাইল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ দ্রুত শুরু হবে —–সিলেটে শ্রমমন্ত্রী বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর এ্যাডগ্রেড অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন ——সেতু সচিব

ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে (Higher Education Acceleration and Transformation প্রকল্প) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে পারস্পরিক কর্মসম্পর্ক জোরদারকরণের লক্ষ্যে একটি স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম-২ এ আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। কর্মশালার ধারণাপত্র উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব শারমিনা নাসরীন। এই কর্মশালায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্যবৃন্দ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস – চ্যান্সেলর, রেজিস্ট্রারবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালার উদ্দেশ্য ছিল ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক কর্মসম্পাদনের ক্ষেত্র চিহ্নিতকরণ, একাডেমিক উৎকর্ষতা, শিক্ষার মানোন্নয়ন, বিধি-বিধান সংস্কার ও পরিমার্জনের কৌশল নির্ধারণ, বিশ্ববিদ্যালয় পরিচালনায় বিদ্যমান বাধা শনাক্ত এবং বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম, মূল্যায়ন পদ্ধতি ও কোর্স ক্রেডিট আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়েও আলোচনা হয়।
আলোচনায় অংশীজনরা বিভিন্ন অনুমোদন ও নিশপত্তিতে দীর্ঘসূত্রতা হ্রাস, গবেষণা ও অবকাঠামো উন্নয়নে বাজেট বৃদ্ধি, ইউজিসির সক্ষমতা জোরদার, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং শিক্ষাঙ্গনে লেজুড়বৃত্তিক শিক্ষক রাজনীতি থেকে মুক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সমন্বিত ভর্তি প্রক্রিয়া ও প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ সহজীকরণের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরেন এবং পার্শ্ববর্তী দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে সরকারি বিনিয়োগ ও বিশ্ব র‌্যাংকিংয়ে অগ্রগতির উদাহরণ উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেন, বর্তমান সময়ে শিক্ষা প্রশাসনের দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে শিক্ষার্থীদের প্রত্যাশা বেড়েছে, যা প্রশাসনিক ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলেছে। তিনি সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীলতা ও ধৈর্যের প্রশংসা করেন।

তিনি জানান, কর্মশালায় প্রাপ্ত সুপারিশসমূহ গুরুত্বসহকারে নথিবদ্ধ করা হয়েছে। তাৎক্ষণিক বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে কার্যকর করা হবে এবং দীর্ঘমেয়াদি সুপারিশ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হবে। কর্মশালায় সরকারি অনুদানের ওপর নির্ভরতা কমাতে বিকল্প অর্থায়ন উৎস অনুসন্ধান, প্রবাসী বাংলাদেশি ও অ্যালামনাইগণের সম্পৃক্ততা এবং সে লক্ষ্যে সহায়ক নীতিগত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও আলোচিত হয়। এছাড়াও শিক্ষা উপদেষ্টা ইন্ডাস্ট্রি একাডেমির প্রতি জোর দেন, যেখানে শিল্প প্রতিষ্ঠান গবেষণা কাজে আর্থিক সহযোগিতা প্রদান করবে; বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ইন্টার্নির সুযোগ ও যৌথ গবেষণার সুযোগ তৈরী হবে। শেষে শিক্ষা উপদেষ্টা ভবিষ্যতেও শিক্ষা খাতের উন্নয়নে এ ধরনের নিয়মিত সংলাপ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান এবং কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102