সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত ৫৬৪৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা গত ১২ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০:০০ টা থেকে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯ টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। উল্লিখিত শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আসন সংখ্যা ৫,৬৪৫ টি; যার মধ্যে এমবিবিএস ৫,১০০ টি এবং বিডিএস ৫৪৫ টি। বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আসন সংখ্যা ৭,৩৬১ টি; যার মধ্যে এমবিসিএস ৬,০০১ টি এবং বিডিএস ১,৩৬০ টি। এমবিবিএস কোর্সের ১১,১০১ টি এবং বিডিএস কোর্সের ১,৯০৫ টি, অর্থাৎ সর্বমোট ১৩,০০৬টি আসনের বিপরীতে এ বছর মোট আবেদনকারী ১,২২,৬৩২ জন; এদের মধ্যে পুরুষ ৪৯,০২৮ জন এবং নারী ৭৩,৬০৪ জন।

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫,৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১,২০,৪৪০ জন (৯৮.২১%), অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২,১৯২ (১.৭৯%) জন, বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ০২ জন। ভর্তি পরীক্ষায় মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১,৬৪২ জন (৬৬.৫৭%), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১,১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০,৫১৪ জন (৬১.৮৭%)।

সরকারি ৩৭ টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, ০৮ টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের ৫,৬৪৫ টি আসনের মধ্যে নির্বাচিত নারী পরীক্ষার্থী ৩,৬০৩ জন (৬৩.৮০%) এবং পুরুষ পরীক্ষার্থী ২,০৪২ জন (৩৬.২০%)। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫।

বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী পরবর্তীতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে dgme.gov.bd আইডি পাসওয়ার্ড দিয়ে শিক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102