সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের নিকট নির্বাচন কমিশনের পত্র

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৫

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ডাকযোগে ভোটদানে ইচ্ছুক ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিকট চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
আউট অফ দ্য কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের প্রকল্প পরিচালক ও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে নিজ ভোটার এলাকার বাইরে বসবাসরত সরকারি কর্মচারী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিবর্গ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

ডাকযোগে ব্যালট প্রাপ্তির লক্ষ্যে যথাযথ ঠিকানা উল্লেখ করে এসব ভোটারকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। যথাযথভাবে নিবন্ধন সম্পন্ন হলে ভোটারের ঠিকানায় নির্বাচন কমিশন থেকে ব্যালট প্রেরণ করা হবে। নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov. bd) ভিজিট করা যেতে পারে।
নিজ ভোটার এলাকার বাইরে বসবাসরত সকল মন্ত্রণালয় ও বিভাগ, সংস্থা, অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরসমূহে কর্মরত আইবাস সিস্টেমে (আইবাস++) বেতন গ্রহণকারী সরকারি কর্মচারী এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদেরকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করে ভোটাধিকার প্রয়োগে উৎসাহ প্রদান ও পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপে নিবন্ধনে উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত ৩ লাখ ৪৪ হাজার ২৩৩ জন প্রবাসী পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102