শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী কৃষকের স্বার্থ রক্ষায় সবাইকে এক সাথে কাজ করার আাহবান সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসক (ডিসি) অপপ্রচার পেরিয়ে উন্নয়নের পথে: তিতাস-হোমনার নতুন আস্থার নাম সেলিম ভূইয়া উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে,বাড়াবে কর্মসংস্থান — বস্ত্র ও পাট মন্ত্রী সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী এক বছর সশ্রম কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি

কেরানীগঞ্জে প্রশাসনিক সহযোগিতা চেয়ে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের আনুষ্ঠানিক আবেদন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

কেরানীগঞ্জ, হাজারিবাগ ও সাভার থানা ও উপজেলা এলাকায় দীর্ঘ ২৮ বছর ধরে মানবাধিকার সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনাকারী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সম্প্রতি কেরানীগন্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জান্নাতুল মাওয়া, বরাবর একটি আনুষ্ঠানিক আবেদনপত্র দাখিল করেছে। মাঠ পর্যায়ে নিয়মিত পর্যবেক্ষণ, অনুসন্ধানী কার্যক্রম ও আইনগত সহায়তা কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রশাসনিক সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে।

সংস্থাটির সভাপতি ইসমাঈল জাহাংগির আলম বলেন প্রতিষ্ঠার পর থেকেই মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, ভোক্তা অধিকার সংরক্ষণ, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের আইনগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেরানীগঞ্জ, হাজারিবাগ ও সাভার থানা জোনাল কমিটি এ অঞ্চলে মানবিক ও সামাজিক উদ্যোগের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে।

আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সহ সভাপতি শেখ মনিরুল ইসলাম বলেন,, মানুষের দোর গোড়ায় দ্রুত ও কার্যকর আইনগত সহায়তা এবং সামাজিক উন্নয়ন মূলক সেবা পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে মানবাধিকার সুরক্ষা ও জনস্বার্থমূলক কর্মকাণ্ড পরিচালনা করছি। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আমাদের কাজকে আরও শক্তিশালী করতে প্রশাসনিক সহায়তা অত্যন্ত প্রয়োজন। এজন্যই সম্মানিত সহকারী কমিশনার (ভূমি) বরাবর আনুষ্ঠানিক আবেদন দাখিল করা হয়েছে।”

সংগঠনের সাধারন সম্পাদক ফারুখ আলম রানা, বলেন সংগঠনটি শুধু মানবাধিকার সুরক্ষা নয়, বরং সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য নানা ধরনের সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা কর্মসূচি, পথশিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, এতিম ও গৃহহীন মানুষের নিয়মিত সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি ত্রাণ প্রদানসহ নানামুখী প্রকল্প তাদের চলমান কার্যক্রমের অংশ। এসব মানবিক উদ্যোগ অধিক কার্যকরভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসনের দিকনির্দেশনা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির আইন বিষায়ক সম্পাদক এ্যডভোকেট বাদল আহম্মেদ বলেন বর্তমান সমাজে মানবাধিকার লঙ্ঘন, ভোক্তা অধিকার ক্ষুণ্ণকরণ, মাদক ও সামাজিক অপরাধের বিস্তারসহ নানা সমস্যা মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি বেসরকারি মানবাধিকার ও সামাজিক সংগঠনগুলোকে আরও সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ ও অনুসন্ধানী কার্যক্রমকে আরো দ্রুততর করতে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সহায়তা, যথাযথ অনুমোদন এবং প্রশাসনিক সমন্বয়। সেই লক্ষ্যে এবারের আবেদনটি অত্যন্ত গুরুত্বের সাথে পেশ করা হয়েছে।

আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়— সংগঠনের আইন গবেষণা, জন সচেতনতা কর্মসূচি, সামাজিক সালিশ, মধ্যস্থতা ও আইনি সহায়তা কার্যক্রম বিগত বছর গুলোতে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষত নিম্নবিত্ত ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি পরামর্শ ও সমাধান প্রদান তাদের অন্যতম সেবা। কেরানীগঞ্জ,হাজারিবাগ,সাভার অঞ্চলে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন ইতোমধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে সমন্বিতভাবে নানা সামাজিক প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে।

ইসমাইল জাহাঙ্গীর আলম আরো বলেন, মানবাধিকার সংরক্ষণ, বিচারপ্রার্থী জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা— এটাই আমাদের মূল লক্ষ্য। সরকারের উন্নয়নযাত্রার সঙ্গে সঙ্গতি রেখে আমরা আরও গতিশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই। আমাদের প্রয়াস শুধুমাত্র সংগঠনের জন্য নয়, বরং পুরো এলাকার মানুষের কল্যাণে। এজন্য প্রশাসনের সহযোগিতা আমাদের কাজকে আরও সুদৃঢ় ও টেকসই করবে।”

তিনি আরও জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে শুরু করে মানবিক সহায়তার প্রতিটি কর্মকাণ্ড সম্মিলিত প্রচেষ্টায় সফল হয়। এজন্য তিনি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, উপদেষ্টা ও সদস্যবৃন্দকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সংগঠনটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, প্রশাসনের সহযোগিতা পেলে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে মানুষের সেবা ও মানবাধিকার সুরক্ষায় ভূমিকা রাখতে পারবে। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে তারা আগামীতেও নিরলস কাজ চালিয়ে যাবে

সর্বশেষ অতিরিক্ত কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট (ভূমি) জান্নাতুল মাওয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন,জনসেবার উদ্দেশ্যে আপনাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে এই প্রত্যাশা রইল, আমি আমার জায়গা থেকে সর্বত্তক সহযোগিতা করবো, ইনশাআল্লাহ। সমাজের উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপনাদের উদ্যোগ ভবিষ্যৎ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102