মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ ব্রাসেলস আলোচনা বাংলাদেশ-ইইউ এবং বাংলাদেশ-বেলজিয়াম ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা, চক্রের ০৪ সদস্য সিআইডির হাতে গ্রেফতার বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে …..স্বাস্থ্যমন্ত্রী হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্ম নিয়ে কটুক্তি, বিএনপি নেতা গ্রেফতার

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মাহমুদ আল হাছান, বিশেষ প্রতিনিধি :

০৮ ডিসেম্বর, সোমবার

নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আছিম উদ্দীন (৪৫)-কে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৮ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

রোববার রাতে ডিমলা থানা পুলিশ তাকে উপজেলার রহমানগঞ্জ বাজারে তার নিজস্ব ফার্মেসী ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে।

জানা যায়, দৈনিক ইত্তেফাক পত্রিকার ফেসবুক পেজে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের একটি সংবাদে মন্তব্য করতে গিয়ে আছিম উদ্দীন লিখেন, ‘হরে কৃষ্ণ হরে বল শুয়োরের বাচ্চা মুসলমান।’ তার এ মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।

আটক আছিম উদ্দীন ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের মৃত অহির উদ্দীনের ছেলে। পেশায় তিনি ফার্মেসি ব্যবসায়ী ছিলেন এবং ১নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি পদে দায়িত্ব পালন করতেন। বর্তমানে নীলফামারী জেলা বিএনপির অধীনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত রয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলম জানান, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আছিম উদ্দীনকে অযথা হয়রানি করা হচ্ছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। জামিনের চেষ্টা করেও পাচ্ছি না। দল থেকেও কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ধর্ম অবমাননার অভিযোগে আছিম উদ্দীনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, আটক আছিম উদ্দীনকে আজ নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102