শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য —-সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি ধর্ম যার যার, রাষ্ট্র সবার – প্রধানমন্ত্রীর এই ঘোষণাই সকল সম্প্রীতির ভিত্তিভূমি তথ্যমন্ত্রী বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে ছোট ছোট গর্তে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা পূর্ব বিরোধের জেরে তাহিরপুরে হামলা: নারী-শিশুসহ আহত ৫, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ প্রক্সি পরীক্ষার মাধ্যমে অন্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার তিন সাভারে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ পেশাদার মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের জালে! জগতপুরের কৃতি সন্তান ব্যারিস্টার আহমেদ ফারজাদ বিন রওনাক সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ডিমলায় শহীদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন কলেজ সরকারিকরণের দাবিতে জোরালো আহ্বান, উন্নয়নের আশ্বাস

৩য় বারের মতো মালয়েশিয়ায় ‘২০তম মালয়েশিয়া আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেস ২০২৫’ এ অংশগ্রহণ করছে বাংলাদেশ

মো: নুরুল ইসলাম সুজন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া: ৩য় বারের মতো মালয়েশিয়ায় ‘২০তম মালয়েশিয়া আন্তর্জাতিক ব্রান্ডিং শোকেস ২০২৫’ এ অংশগ্রহণ করছে বাংলাদেশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত কুয়ালালামপুরে কনভেনশন সেন্টার (KLCC) এ ৪-৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী আয়োজিত এ আসরে Wellness & Beauty Care, স্মার্ট যন্ত্রপাতি ও স্মার্ট পণ্য, খাদ্য ও পানীয়, চা সংস্কৃতি, ফ্যাশন পোশাক, ফেব্রিক এবং চামড়াজাত পণ্য, গৃহস্থালীর সাজসজ্জার সামগ্রী, উপহার এবং ভোগ্যপণ্যসহ মোট ৬টি ক্লাস্টারে চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, তাইওয়ান, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে।

মেলার ২য় দিন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী অতিথিবৃন্দসহ মেলার অন্যান্য স্টলসহ বাংলাদেশের ২টি স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশ হাইকমিশনের স্টলে আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সাথে মত বিনিময় করেন এবং তাদেরকে বাংলাদেশের বিভিন্ন রপ্তানি পণ্য সম্পর্কে অবহিত করেন। পরিদর্শনের সময় আয়োজক প্রতিষ্ঠান মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি এর প্রেসিডেন্ট ও ই এস ইভেন্ট ম্যনেজমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর দাতো চং চং তিক (Dato Chong chong Tik) ও প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিগণ, Invest Selangor এর ম্যানেজার অং চিং চিং (Aung Ching Ching), অংশগ্রহণকারী ২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং হাইকমিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর-এর উদ্যোগ ও তত্ত্বাবধানে ২টি বুথে বাংলাদেশের খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রসিদ্ধ প্রতিষ্ঠান ‘প্রাণ’ এবং পাটজাত পণ্য প্রস্তুত/বিপণনকারী প্রতিষ্ঠান ‘জুটেক্স’ এই মেলায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশের বুথে পাটজাত পণ্য, সিরামিকস সামগ্রী, ঔষধসামগ্রী, চামড়াজাত পণ্য, খাদ্য ও পানীয় সামগ্রীসহ রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102