সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে সনি বাংলা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন জকিগঞ্জে বিজিবির উদ্যোগে ‘আলোর পথে’ মতবিনিময় সভা এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর Intellectual PropWorlderty Organisation (WIPO) থোখিত “বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬” উদযাপন

Bone Marrow Transplant করার অনুমতি পেলো আজগর আলী হাসপাতাল

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫

ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতাল Bone Marrow Transplant করার অনুমতি পেয়েছে। আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম তাঁর অফিস কক্ষে এ অনুমতিপত্র প্রদান করেন। আজগর আলী হাসপাতালের পক্ষে এটি গ্রহণ করেন সিইও এবং পরিচালক প্রফেসর ডাঃ জাবরুল এসএম হক।

বাংলাদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে আনুষ্ঠানিকভাবে বেসরকারি হাসপাতালের মধ্যে প্রথমবারের মতো আজগর আলী হাসপাতালকে Bone Marrow Transplant করার অনুমতিপত্র দেয়া হলো। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ডা. মো:সায়েদুর রহমান এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

১ ডিসেম্বর ২০২৫ হতে এক বছরের জন্য এ অনুমতিপত্র প্রদান করা হয়। বিধি মোতাবেক প্রতিবছর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ অনুমতিপত্র নবায়ন করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102