সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে সনি বাংলা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন জকিগঞ্জে বিজিবির উদ্যোগে ‘আলোর পথে’ মতবিনিময় সভা এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর Intellectual PropWorlderty Organisation (WIPO) থোখিত “বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬” উদযাপন

ফরিদপুর রেলস্টেশনে দেলোয়ার মুন্সী ও ছেলেকে কুপিয়ে জখম, টাকা লুট — এজাহার দায়ের

সারজিদ আহমেদ অপু
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

সারজিদ আহাম্মেদ অপু : বিশেষ প্রতিনিধি :

ফরিদপুর রেলওয়ে স্টেশনের সামনে পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার মুন্সী (৬০) ও তার ছেলে শাকিল মুন্সীকে (৩০) ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। একই সঙ্গে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে নগদ ১১ হাজার ৭শ টাকা। সোমবার (২ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে দেলোয়ার মুন্সীর স্ত্রী মৌসুমি আক্তারী (৪৭) ফরিদপুর কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে—সেদিন ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ভাঙ্গা পিটিশন নং ৪০৪/২৫ মামলার হাজিরা শেষে দেলোয়ার মুন্সী, তার ছেলে শাকিল মুন্সী, স্ত্রী মৌসুমি আক্তারী এবং ননদ নাজমা বেগম রেলগাড়িতে বাড়ি ফেরার জন্য ফরিদপুর রেলস্টেশনের সামনে পৌঁছান। ঠিক সেই সময় মামলার বাদী পক্ষের শাহানাজ বেগম (৪০), সাইফুল ইসলাম তানজু (২৬), ডালিয়া আক্তার (৪৭) ও আরও অজ্ঞাত ৫–৬ জন সন্ত্রাসী ধারালো রামদা, ছ্যানদা, লোহার রড, পাইপ ও লাঠিসোঁটা নিয়ে তাদের পথরোধ করে ঘিরে ফেলে।

এজাহার অনুযায়ী, অতর্কিতে হামলা করে প্রথমে সাইফুল ইসলাম তানজু দেলোয়ার মুন্সীর মাথার চাঁদির ওপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে, এতে তিনি মারাত্মক রক্তাক্ত জখম হন। এরপর অন্য আসামিরা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার ডান হাত, পা ও পিঠে গুরুতর আঘাত করে।

ছেলে শাকিল এগিয়ে ঠেকাতে গেলে তাকেও বেধড়ক পেটায় আসামিরা। এলোপাতাড়ি মারধরে তার হাত–পা ও শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়।

মৌসুমি আক্তারীর অভিযোগ, হামলার এক পর্যায়ে শাহানাজ বেগম তাদের স্বামী দেলোয়ার মুন্সীর প্যান্টের ডান পকেটে থাকা নগদ ১১,৭০০ টাকা ছিনিয়ে নেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত দেলোয়ার মুন্সী ও তার ছেলে শাকিলকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।

এজাহারে নাজমা বেগমসহ আশপাশের পথচারীদের এই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মৌসুমি আক্তারী জানান, স্বামী–ছেলের চিকিৎসা ও আত্মীয়দের সঙ্গে বিষয়টি আলোচনা করার কারণে এজাহার করতে কিছুটা বিলম্ব হয়েছে।

ঘটনা তদন্তে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102