আলী আহসান রবি :
০১ ডিসেম্বর, ২০২৫
র্যাব-২ সিপিএসসি ও র্যাব হেডকোয়ার্টার ইন্টের যৌথ বিশেষ অভিযানে মোহাম্মদপুর থানাধীন টাউনহল সংলগ্ন মোহাম্মদপুর শহীদ পার্ক ও খেলার মাঠের বিপরীতে লালমাটিয়া ত্রিকোন পার্ক ভিতরে ঝোপের ভিতর পরিত্যক্ত অবস্থায় ০৭টি পেট্রোল বোমা ও ০৪টি ককটেল, ৭০০ গ্রাম গান পাউডার, ৫০০ গ্রাম স্প্লিন্টার & তারকাটা, ৪টি টেপ, ৭০০ মিলি পেট্রোল, উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গান পাউডার, স্প্লিন্টার, তারকাটা ও টেপ দ্বারা আরো অনুমান ২০/২৫ টি ককটেল বানানো সম্ভব। দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প ও তার আশপাশ এলাকায় নাশকতা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। পরবর্তীতে উদ্ধারকৃত পেট্রোল বোমা, ককটেল ও অন্যান্য আলামতসমূহ র্যাব হেডকোয়ার্টার বোম ডিসপোজাল ইউনিট দ্বারা ধ্বংস প্রক্রিয়া চলমান রয়েছে।