শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

ত্রিশালে আবার খুন:”বাল্যবন্ধুর হাতে নৃশংসভাবে বন্ধু খুন”

মো: আব্দুর রহিম খান
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম খান (রুমান) ত্রিশাল প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় আবারও খুন, নৃশংস ভাবে এক প্রিয় বাল্যবন্ধুর হাতে বন্ধু খুন। ২৭ নভেম্বর রোজ বুধবার রাত ঠিক নয়টার সময় ত্রিশাল থানার ডিউটি অফিসারের রুমের দরজার সামনে অনিক নামের এক যুবক রক্তমাখা চাইনিজ কুড়াল হাতে এসে বলে “ফাহিম আমার জীবন নষ্ট করে দিয়েছে আমি ওকে খুন করেছি, আমি আত্মসমর্পণ করতে এসেছি” তখন ডিউটি অফিসার সহ থানায় ডিউটিরত পুলিশ অফিসাররা অনিকের সাথে কথা বলে তাকে শান্ত করে এবং পুলিশ হেফাজতে নিয়ে নেয়, তারপর আসামি অনিকের বর্ণনা অনুসারে ত্রিশাল থানার বাউন্ডারির দক্ষিন পার্শ্বে লাগোয়া “ত্রিশাল নজরুল একাডেমী” বিদ্যালয়ের মাঠ থেকে নিহত ফাহিমের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

জানা যায় ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ৬নং ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর এলাকার বাসিন্দা মোঃ রেজাউল ইসলাম বাদল ও ফাতেমা আক্তার দম্পতির ছেলে, “মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটি” তে অধ্যায়নরত প্রবাসী ছাত্র নিহত মোনতাসির ফাহিম (২২) কে তারই ঘনিষ্ঠ বাল্যবন্ধু ত্রিশাল পৌরসভার হরিরামপুর ৪ নং ওয়ার্ড কামারপাড়া এলাকার বাসিন্দা মোঃ জহিরুল ইসলাম মন্ডল ও মোসাঃ মোরশেদা খাতুন দম্পতির ছেলে মোঃ মাহিদুল ইসলাম অনিক (২২) আজ সন্ধ্যায় ফাহিমকে ডেকে এনে “ত্রিশাল নজরুল একাডেমী” বিদ্যালয়ের মাঠের পূর্ব পাসের কারিগরি (বিএম) ভবনের পানির ট্যাংকির পাশে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে অনিকের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথারি কুপিয়ে ফাহিমকে নির্মমভাবে হত্যা করে।

তারপর অনিক রক্তমাখা চাইনিজ কুড়াল হাতে নিয়ে রাত ঠিক নয়টার সময় ত্রিশাল থানা ডিউটি অফিসারের রুমের সামনে এসে বলে “ফাহিম আমার জীবন নষ্ট করে দিয়েছে তাই আমি তাকে কুপিয়ে হত্যা করেছি, আমি আত্মসমর্পণ করতে এসেছি” তখন ত্রিশাল থানা ডিউটি অফিসারসহ থানায় ডিউটিরত অফিসাররা অনিকের সাথে কথা বলে তাকে শান্ত করে পরবর্তীতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে নেয়। অতপর অনিকের বর্ণনা মতে “ত্রিশাল নজরুল একাডেমী” বিদ্যালয়ের মাঠের ভোকেশনাল শাখার ভবনের দক্ষিণে পানির ট্যাংকির নিকট থেকে নিহত মুনতাসির ফাহিমের ক্ষত-বিক্ষত নিথর দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে, তারপর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই নির্মম নৃশংস ঘটানায় ত্রিশাল থানা সহ সারা ময়মনসিংহ জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অনিক তার প্রিয় বাল্যবন্ধু ফাহিমকে কেন এই নৃশংস ভাবে হত্যা করল বা অনিকের জীবন ধ্বংসের কি কারনে এই ফাহিমকে দায়ী করছে সেই সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি, তবে তা জানতে পুলিশের তদন্ত চলছে।

নিহত ফাহিমের মা জানান ফাহিম লেখাপড়া করার জন্য প্রায় এক বছর আগেই মালয়েশিয়ায় চলে যায় এবং সেখানে “মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটি” তে পড়াশোনা করছে, ইউনিভার্সিটি বন্ধ থাকার কারণে গত চার মাস পূর্বে ফাহিম বাড়িতে বেড়াতে আসে আর আগামী সপ্তাহে মালয়েশিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল, গত তিন/চার দিন পূর্বে অনিক ফাহিমের সাথে আমাদের বাড়িতে যায় এবং আমি তাকে নিজ হাতে খাওয়া-দাওয়া করাই, অনিক সেদিন বলেছিল; “আন্টি ফাহিমকে ভালো করে খাওয়ান” আমি বুঝতে পারি নাই অনিক আমার ছেলেকে এইভাবে মেরে ফেলবে, আমরা এই খুনি অনিকের ফাঁসি চাই ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102