সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৫

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- উপজেলা পরিষদের মাধ্যমে ১১ টি জেলার ৪৪টি উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, লাইব্রেরিগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে নির্মাণ কাজের সমাপ্তি নয়; আমাদের প্রতিশ্রুতি, দায়িত্ব এবং শিক্ষিত-জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে। লাইব্রেরীগুলো জ্ঞান, আলোক ও মানবিকতার প্রতীক হিসেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মাত্র ৫ মাসেই ৪৪উপজেলায় পাবলিক লাইব্রেরি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান স্থানীয় সরকার উপদেষ্টা।

এ সময় উপদেষ্টা বলেন, দেশে বিদ্যমান আঞ্চলিক বৈষম্যকে মাথায় রেখে লাইব্রেরিগুলোর স্থান নির্বাচন করা হয়েছে। বিশেষত রংপুর বিভাগের ৮ টি জেলার ৪১ টি উপজেলা এই প্রকল্পের আওতায়। প্রতিটি লাইব্রেরির নির্মাণ খরচ ৫৩ লক্ষ টাকা এবং প্রকল্পের মোট বাজেট ২৩ কোটি ৩২ লক্ষ টাকা বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, নবনির্মিত লাইব্রেরিগুলোতে ডিজিটাল লাইব্রেরি, ই-বুক এবং অনলাইন রিসোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ভিত্তিক শিক্ষায় অভ্যস্ত হবে।

আসিফ মাহমুদ আরো বলেন, নবনির্মিত প্রতিটি পাবলিক লাইব্রেরিতে ২ টি করে নতুন পদ সৃজনের কার্যক্রম প্রক্রিয়াধীন। পদৃজনের পূর্ব পর্যন্ত উপজেলা প্রশাসন নিজস্ব ব্যবস্থাপনায় লাইব্রেরিগুলো পরিচালনা করবেন। পাশাপাশি প্রতিটি লাইব্রেরিতে বই এবং আনুষঙ্গিক সরঞ্জামাদি ক্র‍য়ের উদ্দেশ্যে পৃথকভাবে ৫ লক্ষ টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা দেন আসিফ মাহমুদ। এছাড়াও আগামী ১ বছরে সকল উপজেলায় পাবলিক লাইব্রেরি স্থাপন করা হবে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102