ধামরাই (ঢাকা) বিশেষ প্রতিনিধি -সাংবাদিক মোঃ খালেকুজ্জামান সুজিত :
“দৈনিক এই আমার দেশ
যে কোন পশ্চাৎ মুখী ধারণা প্রত্যাখান করি যা নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে” এমন স্লোগান নিয়ে নারীর অধিকার ও উন্নয়নে সব সময় বদ্ধ পরিকর ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। এরই ধারাবাহিকতায় তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যেও নারীর অধিকারের বিষয়ে উল্লেখ রয়েছে। নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর তারেক রহমান।
আজ শুক্রবার (২১ নভেম্বর) উপজেলার কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ঢাকা-২০ ধামরাই আসনে মনোনয়ন প্রত্যাশী ইয়াসিন ফেরদৌস মুরাদ।
তিনি বলেন, গনতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সব সময় নারীদেরকে প্রাধান্য দিয়ে থাকেন। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যেও নারীদের স্বাবলম্বী গড়ে তুলার কথা রয়েছে।
তিনি আরো বলেন, প্রতিটি নারীকে এক একজন উদ্যোক্তা করে গড়ে তুলা হবে। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে এক বছরে এক কোটি বেকারকে কাজের ব্যবস্থা হবে। নারীদের ভূমিকার কারণে দেশের অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রেখেছে। শুধু তাই নয় ১৯৯১ সালে নারীদের ভোটে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদেরকে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছেন। তাই নারীরা কোন অংশেই পিছিয়ে নেই। দেশের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রেই নারীর ভূমিকা অপরিসীম।
ইয়াসিন ফেরদৌস মুরাদ আরো বলেন, যারা বয়স্ক নারী আছেন তাদের অসুখ বিসুখে চিকিৎসার জন্য বা সমস্যার কারণে যেন জমি বিক্রি করতে না হয় সেই ব্যবস্থাও তারেক রহমান করবেন। তাদের জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করবেন।
এ অনুষ্ঠানে সানজিদা ইসলাম মাইশার সঞ্চালনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ এম এ জলিল, অধ্যাপক জাহানারা বেগম, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ ও খুররম চৌধুরী টুটুল, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ ফারুক, ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নারী সমাবেশে কয়েক হাজার নারী উপস্থিত ছিলেন।