রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

সনাতন ধর্মালম্বীদের নিয়ে জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, বিশেষ প্রতিনিধি :

২১ নভেম্বর, শুক্রবার

সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী সমসবেশ করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা। উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টারের সভাপতিত্বে জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় দুই সহস্রাধিক হিন্দু ধর্মাবলম্বী এই সমাবেশে অংশগ্রহন করেন। সমাবেশে ১০ জন হিন্দু নেতা বক্তব্য প্রদান করেন। হিন্দু নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এতোদিন হিন্দুদেরকে একটি বিশেষ দলের দিকে ঠেলে দিয়ে পক্ষ বানিয়ে রাখা হয়েছিলো। হিন্দুরা যে কারো হাতের পুতুল কিংবা পকেটের ভোট নয় তা এই সমাবেশে উপস্থিতিই প্রমান করে দিয়েছে। তারা বলেন, জামায়াতও এতোদিন হিন্দুদেরকে কাছে টানার পরিবর্তে দূরে রাখার নীতি অবলম্বন করেছিলো। তারা সকলে এই মানসিকতার পরিবর্তনের আহ্বান জানান।

হিন্দু নেতা রামানুষ রায় বলেন, বিগত সরকারের আমলেও হিন্দুদের প্রতি বৈষম্যমূলক আচরন করা হয়েছে। সারাদেশে মুসলমানদের জন্যে অনেক মডেল মসজিদ নির্মান করা হলেও হিন্দুদের জন্যে কোনো মডেল মন্দির নির্মান করা হয় নাই। তিনি বলেন, হিন্দুরা বিভিন্ন সময় সাইবার বুলিং ও ক্রাইমের শিকার হচ্ছেন। হিন্দু যুবকের নামে ফেসবুকে ফেইক আইডি খুলে অসত্য তথ্য ছড়িয়ে হিন্দুদেরকে জব্দ করা হয়। তিনি বিপদে আপদে সবসময় হিন্দুদের পাশে থাকতে জামায়াতের প্রতি আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথী নীলফামারী- ৩ (জলঢাকা) আসনে জামায়াত মনোনিত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ছাড়াও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান জুয়েল, কর্ম পরিষদ সদস্য সাদের হোসেন সহ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102