বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী কৃষকের স্বার্থ রক্ষায় সবাইকে এক সাথে কাজ করার আাহবান সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসক (ডিসি) অপপ্রচার পেরিয়ে উন্নয়নের পথে: তিতাস-হোমনার নতুন আস্থার নাম সেলিম ভূইয়া উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে,বাড়াবে কর্মসংস্থান — বস্ত্র ও পাট মন্ত্রী সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী এক বছর সশ্রম কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি

রক্তচোষা গ্রুপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-২

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২১ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা হতে মিডিয়ায় বহুল আলোচিত, ছিনতাইকারী গডফাদার, রক্তচোষা গ্রুপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র‌্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা হতে মিডিয়ায় বহুল আলোচিত, ছিনতাইকারী গডফাদার, রক্তচোষা গ্রুপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ অদ্য ২১ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি সামুরাই।

এজাহার ও প্রাপ্ত গোয়েন্দা তথ্য মতে, মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় বায়তুল বিল্ডার্স লি. এর খালি প্লটের ভিতর হতে ইং-২১/১১/২০২৫ ইং তারিখ রাতে মিডিয়ায় বহুল আলোচিত, ছিনতাইকারী গডফাদার, রক্তচোষা গ্রæপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২। ধৃত আসামী মানুষকে কুপিয়ে রক্তাক্ত করে এবং সেই রক্ত পান করে। এই পৈশাচিক আচরণের কারণেই তাকে স্থানীয়রা তাকে ‘রক্তচোষা জনি’ নামে চিনে। ধৃত আসামী এবং তার সহযোগিদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে ২৩ জনের একটি সক্রিয় বাহিনী মোহাম্মপুর, ঢাকা উদ্যান, নবোদয়, চন্দ্রিমা ও নবীনগর এলাকায় ত্রাস সৃষ্টি করছে। সম্প্রতি ৪ অক্টোবর ২০২৫ সংঘটিত জনির অনুসারীরা হাবিবুল্লাহ নামের এক চা দোকানিকে বিল চাওয়াকে কেন্দ্র করে নির্মমভাবে আক্রমন করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে রাজধানীর মোহাম্মপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে অদ্য ২১/১১/২০২৫ ইং তারিখ রাতে দেশীয় অস্ত্র সামুরাইসহ আসামী রক্ত চোষা জনিকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি আরো জানায় যে, সে চাপাতি, সামুরাই, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয় ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপু থানায় মাদক, অস্ত্র ও হত্যাচেষ্টা মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

উপরোক্ত বিষয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102