সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুর্বৃত্তদের হামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি, আব্দুল আলিম :

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপীনাথপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দলিত সম্প্রদায়ের লোকজনের বাড়িতে আগুন ও মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সাথে সাথে আগুন নিভিয়ে ফেলায় এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। এজন্য তারা প্রতিপক্ষকে দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, গত ৪০/৪৫ বছর আগে যমুনার তীরে গোপীনাথপুরে ১২ শতক জায়গায় মনিলাল সিং তার পরিবার নিয়ে বসবাস করত। তখন জায়গার মালিক শান্তি বাবু রামের কাছে জমির টাকা দিলেও রেজিস্ট্রি করার আগেই মারা যান। এরপর দক্ষিণ পাশের প্রতিবেশী নুর ইসলাম কৌশলে তার সন্তানদেরই কাছ থেকে জমিটি লিখে নেন। পরে আদালতের মাধ্যমে গত শনিবার উচ্ছেদের জন্য বসতির ৬টি পরিবারের ঘর ভেঙ্গে দেয়া হয়।

এরপর থেকে হতদরিদ্র দিনমজুর পরিবার গুলোর ২০/২২ জন মানুষ সেখানেই খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছিল। এরই মধ্যে শুক্রবার ভোর রাতে (২১ মার্চ, ২০২৫) নুর ইসলাম, ছেলে হাসান আলী, স্ত্রী মনো খাতুন ও বাড়ির অন্যান্য সদস্যরা মিলে উচ্ছেদ করা বাড়ির দক্ষিণ পাশে আগুন দেন ও উত্তর পাশের ছোট্ট লক্ষ্মী সরস্বতী মন্দিরের ভিতরে প্রবেশ করে লক্ষ্মী প্রতিমা ফেলে দেয় বলে অভিযোগ করেন বাড়ির দেবেশ শিং, স্ত্রী জোস্না রানী সিং, কৃষ্ণ সিং, সাধন্তি সিং, হৃদয় সিং। তখন তাদের আত্মচিৎকারে হুমকি দিয়ে তারা চলে গেলে সকলে মিলে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

অভিযোগকারীরা আরো বলেন, দ্রুত বাড়ি থেকে সরে না গেলে সবাইকে মেরে ফেলবে বলে নুর ইসলাম ও তার ছেলে হাসান আলী হুমকি দিচ্ছেন। এখন আমরা খুবই নিরুপায় হয়ে বসবাস করছি। আমাদের সবাই পাশে দাঁড়ান।

এদিকে প্রতিবেশী, নুরুল ইসলাম ও আকছেদ আলী জানান, নুর ইসলাম ও তার পরিবারের সদস্যরা কৌশল করে ৪০ বছর ধরে বসবাস করা নিরীহ দরিদ্র দলিত সম্প্রদায়ের মানুষ গুলোর জায়গা হাতিয়ে নিয়ে অত্যাচার করছে। আজকে বাড়িতে আগুন ও মন্দিরের প্রতিমা ভেঙ্গে দিয়েছে বলে শুনেছি। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এদিকে নুর ইসলামের ছেলে হাসান আলী জানান, আমাদের কেনা জায়গায় তারা দখল করে রয়েছে। আমরা মন্দিরে হামলা চালাইনি। তারাই এগুলো করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি তদন্ত মোঃ রাজু কামাল জানান, বিষয়টি জেনে পুলিশ সকালে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি সংক্রান্ত বিরোধের জেট ধরেই এই ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102