সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সাংবাদিকদের নেওয়ার কিছু নেই, দেওয়ার আছে অনেক: বিভাগীয় সমাবেশে বক্তারা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

সাংবাদিকদের নেওয়ার কিছু নেই, দেওয়ার আছে অনেক: বিভাগীয় সমাবেশে বক্তারা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বিভাগীয় সমাবেশ উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় নগরীর এসকে ফুড কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সমাবেশে রাজশাহীর ৮ জেলা, মহানগর এবং বিভিন্ন উপজেলার কমিটির সদস্যরা অংশ নেন। দুপুর ২টা পর্যন্ত চলা এই সমাবেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

সমাবেশ শেষে প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ৩৬ জুলাই আহত মুক্তিযোদ্ধা সাংবাদিক সানোয়ার আরিফ, কালের কণ্ঠের আহত সাংবাদিক নাঈম হোসেন এবং সংবাদ চলমানের সাংবাদিক মতিউর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি রাজশাহীর ৮ জেলা, মহানগর এবং সকল উপজেলা কমিটির সদস্যদেরও সম্মাননা স্মারক দেওয়া হয়।

সম্মাননা প্রদান করা হয় রাজশাহী বিভাগের সভাপতি নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুকেও। বিভাগীয় দপ্তর সম্পাদক সুরুজ আলী সম্মেলন সফল করার বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হন। প্রধান অতিথি জাতীয় সংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব আলমগীর গনি সবার হাতে সম্মাননা তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর গনি বলেন, সাংবাদিকরা সত্য, ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়ানো মানুষ। অথচ তাদের ওপর অব্যাহত হামলা, মামলা, হুমকি ও হয়রানি গণতন্ত্রের জন্য গভীর হুমকি। তিনি বলেন, সত্য বলা কখনোই অপরাধ হতে পারে না, বরং সেই সত্য রক্ষা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তিনি সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় জাতীয়ভাবে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে এসেছে, যা সাংবাদিকদের দায়িত্ব পালনকে কঠিন করে তুলেছে। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার ভূমিকাকে সাহসী ও দায়িত্বশীল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। সমাবেশে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান বলেন, সাংবাদিকরা কারও বিরোধী নয়; তারা সত্যের পক্ষে কাজ করে। তিনি বলেন, সত্য বলার পথ কখনো সহজ ছিল না, কিন্তু এই পথেই আলো রয়েছে। সবশেষে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102