রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমকে পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : 

মেক্সিকো সিটি, ২১ মার্চ ২০২৫:

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বুধবার মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের কাছে তার আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেন।

অনুষ্ঠানকালে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইনবাউমকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। পাশাপাশি, তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য একটি আন্তরিক আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল তার মেয়াদকালে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে, চলতি বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, যা বাণিজ্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সরাসরি বিনিময় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল প্রেসিডেন্ট শেইনবাউমের কাছে ঢাকায় একটি মেক্সিকান দূতাবাস স্থাপনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার অনুরোধ জানান এবং বলেন এই উদ্যোগ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

প্রেসিডেন্ট শেইনবাউম রাষ্ট্রদূতকে মুশফিককে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনে মেক্সিকো সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন। তিনি বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বন্ধুত্ব আরও গভীর করার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে দেশিয় পোশাক- পাজ্ঞাবী, পাজামা ও সাথে কটি পরিহিত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল ঐতিহাসিক ন্যাশনাল প্যালেস পরিদর্শন করেন, যা মেক্সিকোর প্রেসিডেন্টের দপ্তর ও সরকারি বাসভবন।

প্রেস বিজ্ঞপ্তি
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমকে পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, মেক্সিকো সিটি, ১৯ মার্চ ২০২৫:

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102