বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুকরণে পরামর্শ সভা অনুষ্ঠিত ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র্যাপিং সেবা বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানায় গাজা সহ দুই মাদক কারবারি আটক

তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট চেয়ে সালাউদ্দিন সরকারের ব্যাপক গনসংযোগ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের “৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.সালাউদ্দিন সরকার।

গত সোমবার সকাল ১০টার দিকে কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি বাজার থেকে লিফলেট বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়। সালাউদ্দিন সরকার চেয়ারম্যানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী কড়িকান্দি বাজার, গৌরীপুর-হোমনা আঞ্চলিক মহাসড়ক, গাজীপুর বাজার স্টেশন ও আশপাশের দোকানগুলোতে লিফলেট বিতরণ করে। এসময় ভোটারদের মাঝে “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের প্রতীক ধানের শীষে ভোট দিন”—এই আহ্বান জানান তিনি।পরে তাঁরা উপজেলার ঐতিহ্যবাহী বাতাকান্দি বাজারে আরও ব্যাপকভাবে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের প্রার্থীদের পক্ষে দোয়া কামনা করেন।গণসংযোগকালে সালাউদ্দিন সরকার বলেন,
আগামীর ভোট হবে ধানের শীষের পক্ষে—এটাই জনগণের প্রত্যাশা ও সময়ের দাবি।” প্রচারণাকালীন সময়ে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহমেদ খান, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফারুক হোসেন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসামৎ রুবি ইসলাম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনু মেম্বার, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ফরিদ সরকার, বলরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো.মনিরুজ্জামান ভূইয়া, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম ভূইয়া বাবু,জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আলী হোসেন, সাতানী ইউনিয়ন বিএনপি নেতা মো.গিয়াসউদ্দিন মাষ্টার, বিএনপি নেতা শহিদুল্লাহ মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম- আহবায়ক মো.কবির হোসেন বাঘা, কুমিল্লা উত্তর জেলা জাসাসের যুগ্ম- আহবায়ক মো.চন্দ্রন সরকার, উপজেলা যুবদল নেতা মো.কবির হোসেন, আবু তাহের ভূইয়া, উপজেলা জাসাসের সাবেক যুগ্ম-আহবায়ক মো.বাবুল মোল্লা, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম পাঠান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার, যুগ্ম- আহবায়ক রহমতুল্লাহ রাতুল, রকিবুল ইসলাম সাকিবসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102