সাংবাদিক মোঃ খালেকুজ্জামান সুজিত :
বিশেষ প্রতিনিধী (দৈনিক এই আমার দেশ)।
সোমবার (১০ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লব দিবস উপলক্ষে থানা এ পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র্যালি ও সমাবেশ আয়োজন করা হয়। ধামরাই বাজার রথখোলা থেকে শুরু হয়ে ঢুলিভিটায় র্যালি শেষ হয়। এতে বিপুল সংখ্যক নারীসহ হাজারো নেতাকর্মী অংশ নেন।
সমাবেশের আগে আয়োজিত র্যালীতে ধামরাই উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।