বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার James Goldman সাক্ষাৎ করেন থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব – সিনিয়র সচিব রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির নিকট জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর করেন ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম-এর নিয়োগকে ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে ঢাকার নতুন ডিসি ফরিদা খানম: স্বচ্ছতা, সাহসিকতা ও দ্রুত জনসেবার অঙ্গীকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবের সামনে পথসভা ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

২৪ এর অভ্যুত্থানের কষ্টের মাঝে, তরুণদের ক্ষতবিক্ষত চেহারার মাঝে আমি দেখতে পাই নতুন নেতৃত্বের জন্ম

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ :

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ২৪ এর অভ্যুত্থানের কষ্টের মাঝে, তরুণদের ক্ষতবিক্ষত চেহারার মাঝে আমি দেখতে পাই নতুন নেতৃত্বের জন্ম। দেখতে পাই নতুন আলোয় আলোকিত হচ্ছে আমার দেশ। তিনি বলেন, আমার দুটি মন্ত্রণালয় তোমাদের সাথে আছে, আমি চাই তরুণ সমাজের শক্তির বিকাশ ঘটিয়ে একসাথে নতুন বাংলাদেশ তৈরি করি। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আজ ঢাকা থেকে শুরু হলো এলাকাভিত্তিক তরুণ প্রতিনিধি দলের যাত্রা।

তিনি আজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটরিয়ামে শিশু ও নারীদের সুরক্ষায় যুব সম্প্রদায়ের সম্পৃক্ততা’ শীর্ষক তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন।
নিরাপদ এলায়েন্সে ও ড্রিমস অন দ্যা ওয়ে এর সহযোগিতায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী, নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার তাহমিদুর রহমান, সাধারণ সম্পাদক হাতিম সাদাব লিয়ান, কোষাধ্যক্ষ মাসুম মুহাম্মদ, এজিএম বাইজিদ, কথা বলো নারীর প্রতিষ্ঠাতা নুসরাত হক এবং জুলাই যোদ্ধা তামিম প্রমূখ বক্তৃতা করেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, তারুণ্য মননে, তারুণ্য হৃদয়ে। তারুণ্য তোমার এনার্জি, তারুণ্য তোমার সুস্থতা, মনের দেহের, হৃদয়ের, আত্মার। তিনি বলেন, আমারা যে সাম্যের, ন্যায়ের, গণতন্ত্রের স্বপ্ন দেখি, সেই স্বপ্নের পথে হাঁটতে হাঁটতে তোমাদের তারুণ্যের দ্বারে এসে পৌঁছেছি।

তিনি বলেন, আমরা তরুণ প্রজন্ম এ সময়ের মুক্তিযোদ্ধা, আজ শপথ নিচ্ছি অন্যায়, দুর্নীতি, বৈষম্য , নারী ও শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করব আমাদের এই গ্রাম, শহর এবং প্রিয় মাতৃভূমিকে। অঙ্গীকার করছি ভারসাম্যের সৃষ্টি করব- পুরুষের আত্মশক্তি আর নারীর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে।

তিনি বলেন, জুলাই আমার অসমাপ্ত ৭১। অঙ্গীকার করছি দারিদ্রমুক্ত, সহিংসতামুক্ত একটি মানবিক ও সাম্যের দেশ গড়বো। এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, সংবেদনশীলতা, আর দায়িত্ব মানে- সেবা। নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে, গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো। ঘর থেকে রাস্তায়, বিদ্যাপীঠ থেকে কর্মক্ষেত্র এবং সাইবার স্পেসসহ সর্বত্রই গড়ে তুলবো নারী- শিশুর নিরাপদ বিচরণ। তিনি আরো বলেন, সংখ্যাগুরু- সংখ্যালঘু নই, আদিবাসী- অনাদিবাসী নই, নারী-পুরুষ নই, আমরা সবাই নাগরিক। সমাজের তরুণ সকলে হাতে হাত ধরে একটি যত্নশীল রাষ্ট্র গড়বো। সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করবো। নতুন বাংলাদেশ গড়াবো এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102