সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকসহ এক আটক

মাহিদুল ইসলাম ফরহাদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ :

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক সোনামসজিদ বিওপির ১টি বিশেষ দল পৃথক ২ টি অভিযানে বিপুল পরিমাণে মাদকসহ ১ জনকে আটক করেছে। বর্তমানে বিজিবি মহাপরিচালক মহোদয় এবং সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিজিবি সদস্য সজাগ ও তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ নভেম্বর ২০২৫ তারিখ মধ্যরাত আনুমানিক ১ টা ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক দুই কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। এছাড়াও অপর অভিযানে অদ্য ০৫ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকায় একই বিওপি হতে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের লাহাপুর গ্রামস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে একশত গজ পশ্চিমে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল একজন চোরাকারবারী আটক করেছে বিজিবি। আটককৃত আসামী হচ্ছে শিবগঞ্জ উপজেলার চরদৌলতপুর গ্রামে মৃত গাউস উদ্দিনের ছেলে মোঃ রুবেল হোসেন (৩৯)। আসামীর কাছ থেকে জব্দকৃত ১০৭ পিস ভারতীয় ইয়াবা এবং ০১টি মোটরসাইকেলসহ (HERO HF- DELUXE 100 CC) আটক করতে সক্ষম হয়েছে বিজিবি। অন্যদিকে আটককৃত ফেন্সিডিল জিডি করতঃ ইতোমধ্যে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে এবং ইয়াবাসহ আসামী মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102