বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার James Goldman সাক্ষাৎ করেন থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব – সিনিয়র সচিব রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির নিকট জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর করেন ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম-এর নিয়োগকে ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে ঢাকার নতুন ডিসি ফরিদা খানম: স্বচ্ছতা, সাহসিকতা ও দ্রুত জনসেবার অঙ্গীকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবের সামনে পথসভা ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ-৪ এ উন্নয়ন প্রতিশ্রুতিতে জনআস্থা অর্জনে মাঠে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা আসনের পঞ্চবটি এলাকায় গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী। বুধবার অনুষ্ঠিত এ গণসংযোগে তিনি স্থানীয় মানুষদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন-সংস্কারসহ বিভিন্ন মৌলিক ইস্যুতে নিজের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন।

এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকা অবহেলিত থেকেছে। ফতুল্লা, সদর, বিসিক—যে এলাকাগুলো শিল্প ও জনবসতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলোর সড়ক, ড্রেনেজ, পানি ও গ্যাস ব্যবস্থা আজও ভগ্নদশায় পড়ে আছে। তিনি অভিযোগ করে বলেন, “যারা এতদিন এমপি ছিলেন, তারা কথার রাজনীতিতে ব্যস্ত ছিলেন। কিন্তু বাস্তব কাজের কোনো অগ্রগতি জনগণ দেখেনি। যদি তারা সত্যিকারের কাজের মানুষ হতেন, তাহলে আজ পঞ্চবটির রাস্তাঘাট আদিম যুগের মতো পড়ে থাকতো না।”

মুফতি সিরাজী দাবি করেন, তার রাজনীতি হবে উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে গড়ে তোলা। তিনি বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। জনগণের আস্থা অর্জন করতে চাই বাস্তব কাজের মাধ্যমে। মানুষের কষ্ট লাঘব করা, মৌলিক অধিকার নিশ্চিত করা এবং এলাকা উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন—
– ফতুল্লা ও বিসিক এলাকার প্রধান সড়কগুলোর দ্রুত সংস্কার ও সম্প্রসারণ
– কার্যকর ড্রেনেজ ব্যবস্থা স্থাপন
– বিশুদ্ধ পানি, স্থিতিশীল গ্যাস ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান
– স্বাস্থ্যসেবা উন্নয়ন ও প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা বৃদ্ধি
– শিক্ষা অবকাঠামো সংস্কার এবং বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

বিগত জনপ্রতিনিধিদের সমালোচনা করে তিনি বলেন, “মানুষের সামনে আসতে ভয় পেলে নেতৃত্ব টেকে না। জবাবদিহিতার অভাবই আজকের ফতুল্লার এই বেহাল দশার মূল কারণ।” তিনি প্রতিশ্রুতি দেন যে নির্বাচিত হলে নিয়মিতভাবে জনগণের সামনে উপস্থিত থাকবেন এবং তাদের মতামত অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, বহুদিন পর তারা কোনো প্রার্থীকে এত খোলামেলা ও উন্নয়নমুখী প্রতিশ্রুতি দিতে শুনলেন। তারা আশা প্রকাশ করেন, হাতপাখা প্রতীকের প্রার্থী নির্বাচিত হলে এলাকার অবহেলা কাটিয়ে নতুন উন্নয়ন সূচনা হবে।

মুফতি ইসমাঈল সিরাজী শেষ বক্তব্যে বলেন, “আমরা শুধু ভোট চাই না, আমরা চাই মানুষের আস্থা। উন্নয়ন হোক, মানুষের জীবনে পরিবর্তন হোক- এটাই আমাদের লক্ষ্য।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102