নোয়াখালী সদরের বাঞ্চারাম পাটোয়ারী বাড়ির জাহিদ মাঝির ছেলে রাশেদ হোসেন গত ২৪/১০/২০২১ইং সনে বিয়ের করেন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার কল্যানপুর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে ফারজানা আক্তারকে। বিয়ের পর থেকেই স্বামী রাশেদ হোসেন বিভিন্ন সময়ে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতো। স্ত্রী অনেক অনুরোধ করা স্বত্ত্বেও নির্যাতন দিনের পর দিন বেড়েই চলতো। স্বামীর ভাই, মা, বোন, বাবাও যৌতুকের জন্য ফারজানা আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করতো। ফারজানা আক্তারের বাবা মেয়ে এই অমানুষিক নির্যাতন সইতে না পেরে ধানি জমি বিক্রি করে রাশেদ হোসেনকে ৫০,০০০/- টাকা দেয়। কিন্তু দিনকি দিন রাশেদ হোসেনের চাহিদা বাড়তে থাকে। টাকার জন্য রাশেদ হোসেন প্রায় পাগল হয়ে যায়। সে আরও টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করতে থাকে। এমনকি তাকে তার মা বাবার সঙ্গেও যোগাযোগ করতে দেয়না। নির্যাতন সইতে না পেরে ফারজানা আক্তার একবার বাপের বাড়ি পালিয়ে যায়। সেখান থেকে জোর করে নিয়ে এসে রাশেদ ও তার বাবা মা ভাইবোন মিলে আবারও পাশবিক নির্যাতন চালায়। নির্যাতনের মাত্রা দিন কে দিন বাড়তেই থাকে। একবারতো মেরে হাসপাতালে পাঠিয়ে দেয়। এই ব্যাপারে থানায় যাতে অভিযোগ না করে এই ব্যাপারে হুমকি প্রদান করে। কিছুদিন আগে ফারজানা জানতে পারে তার স্বামী রাশেদ যৌতুক নিয়ে আরেকটি বিয়ে করেছে। এই ব্যাপারে রাশেদের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।