রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝিনাইদহে সাবেক হুইপ মসিউর রহমানের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ :

ঝিনাইদহের জনিপ্রয় সংসদ সদস্য ও সাবেক হুইপ মসিউর রহমানের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে দলীয় ও পারিবারিক ভাবে কবর জিয়ারত, আলোচনা সভা, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ, মিলদ ও দায়ার মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে মসিউর রহমানের কবর জিয়ারত করেন। নেতাকর্মীরা সেখানে সুরা ফাতিহা পাঠ করে তার আত্মার শান্তি কামনা করেন। এ সময় বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা, মীর রবিউল ইসলাম লাভলু, আক্তারুজ্জামান, আলমগীর হোসেন আলম, তাইজাল হোসেন, শাহজাহান আলী, আসিফ ইকবাল মাখন, আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, মনিরুল ইসলাম, সোমেনুজ্জামান সোমেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিকালে ঢাকা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিকে মসিউর রহমানের পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাঃ ইব্রাহীম রহমান বাবু জানান, তার পিতার মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়। কর্মসুচির অংশ হিসাবে দোয়া মাহফিলের পাশাপাশি বিকালে ঝিনাইদহ শিশু একাডেমী মিলনায়তনে শ্মরনসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির নেত্রী ও প্রয়াত মসিউর রহমানের সহধর্মিনী মাহবুবা রহমান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102