সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হরিণাকুণ্ডুতে শিক্ষার্থীদের চেক বিতরণ ও প্রাচীর নির্মাণের ফলক উন্নোচন

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে পিবিজিএসআই স্কিমের ২০২৪-২৫ অর্থবছরের স্কুল/ মাদ্রাসা/কলেজ ব্যবস্হাপনা জবাবদিহি অনুদান তহবিলের আওতায় প্রাচীর নির্মাণ প্রকল্পের এবং মেধারভিত্তিতে নির্বাচিত সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন ২০জন শিক্ষার্থীর চেক বিতরণ ও ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল বারী-এর সভাপতিত্বে এবং উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, বি.এম. তারিক-উজ-জামান।

তিনি প্রকল্পের আওতায় নির্মিত শহীদ মিনার এবং সেসিপ গার্ডেন সংলগ্ন প্রাচীরের ফলক উন্মোচন এবং সংশোধিত প্রকল্প ম্যানুয়াল অনুযায়ি মেধার ভিত্তিতে নির্বাচিত সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন ২০ জন শিক্ষার্থীর মাঝে মোট ১ লক্ষ টাকার চেক বিতরণ করেন।

তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠার দিক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুর রাশেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, তাহেরহুদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য, মোঃ মকলেচুর রহমান (রাশু)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ মাসুদুল হক (টিটু),শিক্ষা প্রকৌশল অধিদপ্তর উপসহকারী প্রকৌশলী মোঃ রাব্বি হোসেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মশিউর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102