সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

মোল্লাহাটে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

এস এম মনিরুজ্জামান
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

এস এম মনিরুজ্জামান, বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার জয়ডিহি বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ রুহুল শেখ ওরফে আব্দুল্লাহ (৩৪)। তিনি খুলনা জেলার দাকোপ থানার চালনা এলাকার বাসিন্দা এবং নবমুসলিম বলে জানা গেছে।

থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট উপজেলার জয়ডিহি বাসস্ট্যান্ডে তল্লাশি চালায়। চট্টগ্রাম পতেঙ্গা থেকে মংলাগামী রয়েল পরিবহন (বাস নং: ঢাকা মেট্রো-ব-১১-২৩৩৪) বাসের ওই যাত্রীর বহন করা নীল রঙের ব্যাগ তল্লাশি করা হয়।

এ সময় ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো অবস্থায় ১ কেজি করে ছয়টি প্যাকেট, মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকসহ ওই যুবককে আটক করা হয়।

ওসি আরও জানান, আটক রুহুল শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102