সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত শিশু মুত্তাকিনের পাশে দাঁড়ালেন ইউএনও হোসনেআরা

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত শিশু মুত্তাকিন হোসেনের (৪) পাশে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনেআরা।

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বামনআইল গ্রামে। আহত মুত্তাকিন ঐ গ্রামের সাজ্জাদ হোসেনের পুত্র।

স্থানীয়রা জানান, গত শনিবার দুপুরে বাড়ির সামনের রাস্তায় খেলা করার সময় একটি মোটরসাইকেল শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, শিশুটির ডান পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।

শিশুটির পিতা একজন দরিদ্র ঢালাই মিস্ত্রি। চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঝিনাইদহের স্থানীয় গণমাধ্যম ‘ভয়েস অব জয়’ নামক ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশের পর সেটি ভাইরাল হয়ে যায়।

বিষয়টি নজরে আসতেই মঙ্গলবার রাতে সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা তাঁর অফিসের নাজির মাসুদ রানা’র মাধ্যমে শিশুটির পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন এবং শারীরিক খোঁজখবর নেন।

তিনি শিশুটির পরিবারের প্রতি আইনি সহায়তাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আহত শিশুটির পরিবার ইউএনও হোসনেআরার মানবিক উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আহত শিশুর পিতা সাজ্জাদ হোসেন অভিযোগ করেন, “আমার ছেলেকে যে মোটরসাইকেলচালক ধাক্কা দিয়েছে, তিনি কুশাবাড়িয়া বাজারের আলমগীর ট্রেডার্সের মালিক কবির হোসেন। তিনি এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে পারছে না।”

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102