সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঝিনাইদহে দুর্নীতিবিরোধী গণশুনানি ও অভিভাবক সমাবেশ

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি-:
‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’— এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী গণশুনানি ও অভিভাবক সমাবেশ। বুধবার সকালে সদর উপজেলার চরখাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটি (সনাক) এ আয়োজন করে।

সমাবেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, সহকারী জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহা. খালেকুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা শবনম, সনাক সভাপতি এম সাইফুল মাবুদ, সদস্য এন এম শাহজালাল, সুরাইয়া পারভীন মলিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

গণশুনানিতে স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন অংশ নেন। তারা বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, উপবৃত্তি বণ্টনে স্বচ্ছতা, শিক্ষক উপস্থিতি নিশ্চিতকরণসহ বিভিন্ন সমস্যা ও অনিয়মের বিষয় তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আয়োজকরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102