সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ফুলবাড়ীতে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

মো: আব্দুল হাফিজ
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল হাফিজ, দিনাজপুর প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা ও পৌর যুবদল এর আয়োজনে বর্নাঢ্য ‍শোভাযাত্রা হয়েছে। গতকাল ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫ টায় ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন এর নেতৃত্বে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম, যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড, যুবদল নেতা মাসুদ রানা, বেতদিঘী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম হাসান, কাজিহাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন মিয়া। এছাড়াও উপজেলা যুবদল পৌর যুবদল ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তারা বলেন, যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছে তাদের মধ্যে অন্যতম যুবদলের নেতৃবৃন্দ। আগামীতে যুবদলকে আরও শক্তিশালী হতে হবে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। রাজপথের ত্যাগী নেতাদের মূল্যায়ণ করতে হবে।মো: আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102