সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বালিয়াডাঙ্গীতে বর্নাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো: সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৮ ইউনিয়নের শাখা।

আনন্দ শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা যুবদলের সভাপতি আব্দুল এর সঞ্চালনায় আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এনতান আলী সাহা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ৮ নং বড়বাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি জিল্লুর রহমান, উপজেলা তাঁতি দলের সভাপতি রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে যুবদলের সভাপতি আব্দুল কাদের বলেন, যুবকদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে যুবক-বৃদ্ধ সকলে মিলে একসাথে আমরা কাজ করবো। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষ নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিটি ভোটারের ঘরে ঘরে যাবো আমরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102