সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জলঢাকায় এনসিপির প্রধান সমন্বয়কারীর বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

রাশেদুজ্জামান সুমন
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী প্রতিনিধি :

নীলফামারী জলঢাকায় মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর খুনি হাসিনা সরকার কর্তৃক পরিকল্পিত ভাবে মেডিকেল ক্লিংয়ের মাধ্যমে মেরে ফেলায় উপজেলা গেটের সামনে মিষ্টি বিতরনকারী এনসিপির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজুর বিরুদ্ধে নানান অপকর্ম, অনিয়ম, দূর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজী এবং ফ্যাসিস্ট আওয়ামী ছাত্রলীগের সক্রিয় কর্মীদের পূর্ণবাসন ও বট আইডির মাধ্যমে গুজব রটানোসহ ছাত্র জনতাদের জীবন নাসের হুমকির অভিযোগ তুলে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬শে অক্টোবর রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ গেট সংলগ্ন গোলচত্বরে সাধারণ ছাত্র জনতার ব্যানারে এ প্রতিবাদ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্র জনতার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা মনিরুজ্জামান মিঠু। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র জনতার পক্ষে ৩৬শে জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম পাভেল,মানিকুজ্জামান মানিক মাহামুদুল হাসান মুন, মিলন ইসলাম, রফিকুল ইসলাম, মোরছালিন ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ। লিখিত বক্তব্যে মনিরুজ্জামান মিঠু বলেন, “জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলায় সক্রিয় কর্মীরা প্রধান সমন্বয়কারীর লাগামহীন দূর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি ও টেন্ডারবাজীর জন্য সেচ্ছায় গণপদত্যাগ করেছে। এখন দলিয় পদপদবী বজায় রাখতে ফ্যাসিস্ট আওয়ামীলীগের ছাত্রলীগের সক্রিয় কর্মীদের পূর্ণবাসন করে এনসিপিতে নিচ্ছেন। এই সকল আওয়ামী দোষররা রাজুর ছত্রছায়ায় গিয়ে সাধারণ ছাত্র জনতাদের বট আইডির মাধ্যমে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে।

আমাদের নিকট সুস্পষ্ট প্রমান আছে যে এ সকল বট আউডি ব্যবহার করে কারা এবং কে এই সকল অপকর্ম করছে। আমরা সাধারণ ছাত্র জনতা স্থানীয় প্রসাশনের নিকট আহবান জানাচ্ছি যে এমন দূর্নীতি পরায়ন, ফ্যাসিস্ট আওয়ামী মদদ পুষ্ট দূর্নীতিবাজ এনসিপির প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হউক। আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রশাসন যদি এই দূর্নীতি পরায়ন রাজুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করে তবে আমরা সাধারণ ছাত্র জনতা পরবর্তীতে বৃহৎ কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে দাবী আদায় করবো বলে হুশিয়ারী দেন এই জুলাই যোদ্ধা মনিরুজ্জামান মিঠু’।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102