রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ সাড়ে তিন শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী : 

তারিখঃ ১৮ মার্চ ২০২৫
বিবৃতি:

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ সাড়ে তিন শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ
-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ সাড়ে তিন শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমিপ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ১৮ মার্চ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন:-

“যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ সাড়ে তিন শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। গত ১৯ জানুয়ারি যুদ্ধ বিরতি কার্যকর করার পর থেকেই ইসরাইল অব্যাহতভাবে গাজায় একের পর এক ছোট-খাটো হামলা চালিয়ে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আসছে। ১৮ মার্চের হামলা যুদ্ধ বিরতির পর সবচাইতে বড় ধরনের হামলা। ইসরাইলি প্রধানমন্ত্রী পুনরায় যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে ইসরাইলিদের যুদ্ধবাজ জঙ্গী মনোভাবই আবার অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হলো।

পুনরায় যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে গাজায় ইসরাইলিদের এ হামলায় গোটা মুসলিম উম্মাহসহ সারা বিশ্ব গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত। গাজায় হামলা বন্ধ করে যুদ্ধ বিরতি মেনে চলতে ইসরাইলকে বাধ্য করার জন্য আমরা জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102