সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

শংকরচন্দ্র ইউনিয়নে বিএনপি নেতা শরীফের গণসংযোগ তাৎক্ষণিক জনসভায় পরিণত, জনগণের ব্যাপক সাড়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ, জালশুকা, ফুলবাড়িয়া, ছয়ঘড়িয়া গ্রামের সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফ।

গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি ধানের শীষের পক্ষে ভোট চান এবং বিএনপির ৩১ দফার প্রচারপত্র বিতরণ করেন। বিএনপি নেতা মোঃ শরীফুজ্জামান শরীফ ডিঙ্গেদহ এলাকা দিয়ে ঢুকলে তার গণসংযোগ যেন তাঃক্ষণিক জনসভায় পরিণত হয়। নেতাকর্মীরা যেমন ছুটে আসেন প্রিয় নেতার খবর পেয়ে, তেমনি সাধারণ মানুষ যেন অভিভাবক মেনে নিয়েছেন মোঃ শরীফুজ্জামান শরীফকে। কিছু কিছু স্থানে প্রিয় নেতার সাথে আবেগঘন আলাপ করতেও দেখা যায় গ্রামের পা ফাটা সাধারণ মানুষদের। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আজ আমি আপনাদের এই পথ-ঘাট, এই জনপদ ঘুরে দেখছি। আপনাদের চোখে যে কষ্ট, যে প্রত্যাশা দেখছি, তা আমাদের প্রেরণা যোগায়। আপনারা জানেন, বিএনপি সব সময় জনগণের দল, আর রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়—মানুষের দুঃসময়ে পাশে থাকা, এটাই আমাদের গঠনতন্ত্রের মূল দর্শন। এই অঞ্চলের সাধারণ মানুষ হিসেবে আপনাদের প্রধান জিজ্ঞাসা: কেন আপনাদের হাতে কাজ নেই, কেন ফসলের ন্যায্যমূল্য নেই, কেন গ্রামের মানুষ সুবিচার পায় না? এর কারণ হলো, দেশের অর্থনীতি ও প্রশাসন স্বৈরাচারী গোষ্ঠীর হাতে জিম্মি ছিল।’

গণসংযোগকালে বিএনপি নেতা মোঃ শরীফুজ্জামানের সঙ্গে ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, শংকারচন্দ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল, যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস পঁচা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম,সদর উপজেলা যুবদলের সদস্য টুটুল, সদর উপজেলার ছাত্রদলের সদস্য সচিব মাহাবুব,ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, শ্রমিক নেতা মনজুর আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

গণসংযোগকালে একাধিক স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ে জনসভায় রুপ নেয়। সে সময় মোঃ শরীফুজ্জামান শরীফ বলেন, ‘এই নির্বাচন হলো আমাদের ১০ দফা আন্দোলনের চূড়ান্ত রূপ—জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। তারেক রহমানের নির্দেশ স্পষ্ট: আপনারা আর ভয় পাবেন না। ধানের শীষকে ভোট দিন। আমরা ক্ষমতায় গেলে শুধু ভোটাধিকারই ফিরে আসবে না, বিচারহীনতার অবসান ঘটবে এবং আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত হবে। আপনাদের প্রতিটি কষ্টের জবাব দিতে বিএনপি প্রস্তুত। ধানের শীষের বিজয় মানে আপনাদের মুক্তি, আপনাদের কল্যাণ।’

তিনি আরও বলেন, আমরা এই অবস্থার পরিবর্তন চাই। আমাদের নেতা তারেক রহমান সেই কারণেই ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা ঘোষণা করেছেন। এই ৩১ দফা কোনো গতানুগতিক ইশতেহার নয়, এটি এই গ্রামের সহজ-সরল পা-ফাটা মানুষের মুক্তির সনদ। ৩১ দফায় আমরা অঙ্গীকার করছি—প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করে গ্রামের মানুষের সেবা নিশ্চিত করব এবং অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করে সিন্ডিকেট ভেঙে দেব, যাতে চুয়াডাঙ্গার কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পায়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102