সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জলঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়ালেন সৈয়দ আলী

রাশেদুজ্জামান সুমন
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় রঙ্গের বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী।

রোববার দুপুরে (১৯ অক্টোবর) উপজেলার কাঠালী ইউনিয়নে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত হরিকান্ত রায় ও মৃনাল চন্দ্র রায়ের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা, শাড়ি, লুঙ্গি ও কম্বলসহ বিভিন্ন সহায়তা সামগ্রী তুলে দেন তিনি। এসময় সৈয়দ আলী বলেন, “মানুষ মানুষের জন্য এই দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সে হিন্দু হোক আর মুসলিম হোক। তাদের এই ক্ষতি অপুরোনীয় আজকে আমার সাধ‍্যমত কিছু দেবার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে তাদের আরও সহায়তা করা হবে। “অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো মৃনাল রায় বলেন, “আগুনে পুড়ে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। সৈয়দ আলী নগদ টাকা ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন এতে আমরা কৃতজ্ঞ”।

উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার আতাউর রহমান জানান “শনিবার রাত সারে আটটার সময় খবর পেয়ে আমারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এসময় পাঁচটি গরু, তিনটি ছাগল সহ ছয়টি বসত ঘর পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। ধারণা করা হচ্ছে ইলেকট্রনিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় “।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102