সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

যুদ্ধবিরতি বাড়াতে রাজি পাকিস্তান-আফগানিস্তান, দোহায় মধ্যস্ততার বৈঠকের প্রস্তুতি

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির সময় বাড়াতে রাজি হয়েছে। দুই দেশের মধ্যে শান্তি আলোচনার জন্য কাতারের দেয়া মধ্যস্ততার প্রস্তাবে দোহায় বৈঠকের প্রস্তুতি চলছে।

শনিবার (১৮ অক্টোবর) হতে পারে এই বৈঠক। দোহা আলোচনা থেকে কোন সিদ্ধান্ত না আসা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল রাখতে রাজি হয়েছে দুইপক্ষ। শুক্রবারই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, পাকিস্তানের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য এরইমধ্যে দোহায় পৌঁছেছে এবং আফগানিস্তানের একটি প্রতিনিধিদল শনিবার কাতারের রাজধানীতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, আফগানিস্তানের সীমান্তের কাছে মারাত্নক এক আত্নঘাতী বোমা হামলায় সাতজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং আহত হন আরও ১৩ জন। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবর প্রকাশিত হওয়ার পর এ তথ্য সবার সামনে আসে।

গত শনি ও রোববার সীমান্তে দুই দেশের মধ্যে লড়াইয়ে হতাহতের ঘটনার পর বুধবার আবার দুই পক্ষে নতুন করে লড়াই হয়েছিল। তারপরই প্রাথমিকভাবে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি করেছিল দুই পক্ষ। এই যুদ্ধবিরতি চলার মধ্যেই শুক্রবার আফগানিস্তানের সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102