সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

জলঢাকা উপজেলা এনসিপি’র প্রতিষ্ঠাকালীন সাত সদস্যের গণপদত্যাগ

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

মাহমুূদ আল-হাছান, নীলফামারী প্রতিনিধি :

১৭ অক্টোবর, শুক্রবার

এনসিপি’র জলঢাকা উপজেলার প্রধান সমন্বয়ক রেজাউল করিম রাজুর বিরুদ্ধে দূর্নীতি, স্বজনপ্রীতি, পরিবারতান্ত্রিক পকেট কমিটির অভিযোগ তুলে গণপদত্যাগ করলো এনসিপি জলঢাকার প্রতিষ্ঠাকালীন ০৭ জন প্রভাবশালী নেতা। জলঢাকা উপজেলা এনসিপি’র ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির যুগ্ম সমন্বয়ক মামুনার রশীদ বকুলের নেতৃত্বে পদত্যাগকারী অন্যান্য সদস্যগন হলেন- ফরহাদ হোসেন, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ চান মিয়া, মো. আব্দুল্লাহেল বাকি, মো. সাইফুল ইসলাম, ডা. আদিবুর রহমান আদিব।

আজ শুক্রবার সন্ধ্যা ৬’০০ টায় জলাঢাকা প্রেস ক্লাবে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এনসিপি’র উপজেলা নেতাগন গণপদত্যাগের এই ঘোষনা প্রদান করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি’র জলঢাকা উপজেলার পদত্যাগী যুগ্ম সমন্বয়ক মামুনার রশীদ বকুল।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জনাব বকুল বলেন, জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন স্বপ্ন নিয়ে আমরা এনসিপি প্রতিষ্ঠা করেছিলাম এবং গ্রাম গঞ্জে ঘুরে ঘুরে এনসিপিকে শক্ত ভিতের উপরে দাঁড় করাতে বিরামহীন ছুটে চলেছিলাম। কিন্ত উপজেলা সমন্বয়কের একক আধিপত্য, সিদ্ধান্ত গ্রহনে স্বেচ্ছারিতা, অসদাচরন ও পরিবারতান্ত্রিক রাজনীতির কারণে সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় বলে আমরা মনে করি।
এখন অন্য কেনো রাজনৈতিক দলে যোগ দিবেন কি-না – এমন প্রশ্নের জবাবে জনাব বকুল বলেন, আমরা অবশ্যই রাজনীতির সাথে যুক্ত থাকবো তবে সে রাজনীতি হবে জনগণের পাশে থেকে জনসম্পৃক্ত ও জনকল্যানের রাজনীতি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102